মালদা

মৎস্য দপ্তরের উদ্যোগে গাজোলে মৎস্য চাষিদের বিলি করা হল মাছের খাবার

মৎস্য দপ্তরের উদ্যোগে আজ গাজোলে মৎস্য চাষিদের মাছের খাবার বিলি করা হয়। বেশ কিছু দিন আগে মাছের পোনা ও কিছু পরিমান খাবার দেওয়া হয়। সেই মৎস্য চাষিদের প্রায় ৬ জনকে আজ মাছের খাবার বিলি করা হয়। উপস্থিত ছিলেন গাজোলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, কৃষি সেচ ও সমবায় সমিতির কর্মাধ্যক্ষ মাখন লাল দাস, কৃষি দপ্তরের আধিকারিক তুলিকা মহন্ত সহ অন্যান্য আধিকারিকরা। মাছের খাবার পেয়ে খুশি মৎস্য চাষিরা। 

    গাজোলের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মৎস্য দপ্তরের মাধ্যমে মাছ চাষিদের নানা প্রকল্পের মাধ্যমে নানান ভাবে সাহায্য করেছেন। এরকম নানা প্রকল্পের মাধ্যমে চাষিরা উপকৃত হচ্ছে এবং এই বিষয়ে তারা তাদের খুশি প্রকাশ করেছেন।  
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/K0gg4h_u71Q